ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মো. মহসিন আলীকে সভাপতি ও ডা. খন্দকার মো. নুরুজ্জামানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া বাজারের রিফাত মেডিক্যাল সেন্টার অ্যান্ড রিজিয়া হোমিও ক্লিনিকে আয়োজিত মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের জীবননগর উপজেলা সেক্রেটারি ডা. এএনএম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডা. ফখরুল ইসলাম, জীবননগর উপজেলা সেক্রেটারি এম. ইব্রাহিম খলিল (অমি) ও সাংবাদিক মাজেদুর রহমান লিটন।
সভায় হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার এবং স্থানীয় চিকিৎসাসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জীবননগরে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং আন্দুলবাড়িয়ায় একটি হোমিওপ্যাথি সেন্টার ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন- ডা. এমদাদুল হাসান (হুজুর আলী), সহ-সেক্রেটারি ডা. শান্তনা রানী (শর্মা) এবং অর্থ সম্পাদক ডা. দিলীপ কুমার দেবনাথ (তাপস)। কমিটির সদস্যরা হলেন- ডা. শেখ হাবিবুর রহমান (হবি), ডা. সোহেলী আক্তার, ডা. লিপি দেবনাথ (পলি), ডা. আরিফুর রহমান (এম. রহমান), ডা. এস. কে রাসেল ও ডা. আনিছুজ্জামান (আনিস)।
