ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমানকে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক সদস্য জানান, ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লার একটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মারুফ রহমান। সেখানে অল্প সময় দায়িত্ব পালনের পর বিএনপিপন্থী হিসেবে চিহ্নিত করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেন ওই পুলিশ সদস্য।
তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে ওসি হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানা থেকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে। তবে ওসি মারুফ রহমানকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
