মুজিবনগরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাগোয়ান ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2026-10-02 ইং
মুজিবনগরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাগোয়ান ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলামুখী করতে মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতায় চার ইউনিয়নের চারটি দল অংশ নেয়। এতে বাগোয়ান ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মুজিবনগর থানার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল- ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।’


খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মানজারুল ইসলামসহ শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি ইউনিয়ন দলের মধ্যে বাগোয়ান ইউনিয়ন দল দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)