জীবননগর সীমান্তে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ

আপলোড তারিখঃ 2026-10-01 ইং
জীবননগর সীমান্তে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ করে বিজিবি।


    জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ রাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭১/৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখ ক্ষেতের পাশে হাবিলদার আব্দুল জলিল মোল্লা এর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়।


    অন্যদিকে, একই দিন গতকাল বুধবার বেলা ১টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৯-এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীরের আমবাগানের মধ্য হতে নায়েক মো. লুৎফরের নেতৃত্বে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ভারতীয় ৪৩ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)