মেহেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চার দল

আপলোড তারিখঃ 2026-10-01 ইং
মেহেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চার দল ছবির ক্যাপশন:

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে এবং সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। ‎এই টুর্নামেন্টের সদর উপজেলা পর্যায়ের জমজমাট ম্যাচ শেষে এবার সেমিফাইনাল নিশ্চিত করেছে চার শক্তিশালী ইউনিয়ন দল- বুড়িপোতা, কুতুবপুর, আমঝুপি ও আমদহ ইউনিয়ন।


‎‎উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সদর থানার পরিদর্শক (তদন্ত/অপারেশন) মিলন হোসেন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, বারাদি ইউনিয়নের প্রশাসক নাজমুল হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা আজিমুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টানটান উত্তেজনার এই ম্যাচগুলো দেখতে মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।


‎‎এ ধরনের টুর্নামেন্ট বিভিন্ন এলাকার যুবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং এলাকার বয়োজ্যেষ্ঠ ও যুবকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। ‎পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের এই উদ্যোগ মেহেরপুরের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং একটি অপরাধমুক্ত মডেল সমাজ গড়তে একটি প্রশংসনীয় পদক্ষেপ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)