ছবির ক্যাপশন:
মেহেরপুরে রাফিদ সীডস কোম্পানি (প্রা.) লিমিটেডের ভুট্টার বীজের জাত বিজয়-৭১ ও পদ্মা-৫৫ নিয়ে রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেহেরপুরের গাংনীতে ধানসিঁড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী ও রিটেইলাররা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাফিদ সীডস কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মদ। বিশিষ্ট ব্যবসায়ী চাঁদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফিদ সীডস কোম্পানি (প্রা.) লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস, গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান ও মেহেরপুর এরিয়ার মার্কেটিং অফিসার রিপন মিয়া।
এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, আমঝুঁপির ব্যবসায়ী খোকন, হিজুলি এলাকার জাব্বারুল ইসলামসহ মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার রিটেইলাররা উপস্থিত ছিলেন। সম্মেলনে ভুট্টার বীজের বিজয়-৭১ ও পদ্মা-৫৫ জাতের গুণগত বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, ফলন সম্ভাবনা ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের কাছে মানসম্মত বীজ পৌঁছে দিতে রিটেইলারদের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়। দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারীরা বীজের গুণগত মান ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।
