আলমডাঙ্গায় আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

দুই দিনে ৯০টি মেহগনি চারা রোপণ

আপলোড তারিখঃ 2026-10-01 ইং
আলমডাঙ্গায় আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। গত সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাউকি ইউনিয়নের বকসিপুর শ্মশানঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই দিনে এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার করা হয় এবং ৯০টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়।


কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত যত্ন ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে।’


কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মুক্তার আলী। এসময় উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। তাঁরা বকসিপুর শ্মশানঘাট এলাকা পরিষ্কার করেন এবং বিভিন্ন স্থানে ৯০টি মেহগনি চারা রোপণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)