সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৪ প্রতিষ্ঠানে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-10-01 ইং
সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার ও ছয়মাইল মিলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার।


অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে আসাদুল স্টোরকে ২ হাজার টাকা, শ্রী দুর্জয়ের গিফট কর্নারকে ২ হাজার টাকা, জিহাদ স্টোরকে ৫০০ টাকা এবং ছয়মাইল মিলপাড়ার ইদ্রিস হোসেনের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসিফ হায়দার বলেন, ‘বাজারে আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)