ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে পানি উন্নয়রন বোর্ডের সেচখালের মুল্যবান একটি শিশুগাছ প্রকাশ্যে কেটে নেওয়া হয়েছে। আদর্শ আন্দুলিয়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে আবুল কাসেম কেটে লাখ টাকার বেশি দামে বিক্রি করেছে। সরেজমিন দেখা গেছে হরিণাকুন্ডুর আদর্শ আন্দুলিয়া থেকে সুড়ো গ্রাম পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের এস-১ এ খালের উপর অর্ধশত বছরের একটি শিশু গাছ ছিল। গত ২৫ নভেম্বর আবুল কাসেম গাছটি কেটে ফেলে রেখেছে। এর আগেও সে একই স্থান থেকে একটি কড়াই গাছ কেটে বিক্রি করে দেয়। কিন্তু হরিণাকুন্ডু পানি উন্নয়ন বোর্ডে ওভারশিয়ার পদে শরিফ নামে তার এক আত্মীয় থাকায় বার বার আবুল কাসেম বেঁচে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ গাছ কাটার সাথে শরিফও জড়িত। তিনি এ সব কাগ করেন প্রায়। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু পানি উন্নয়ন বোর্ডের এসও সেলিম রেজা জানান, আমরা এ বিষয়ে সোমবার দুপুরে হরিণাকুন্ডু থানায় একটি মামলা করেছি। অফিসের পিয়ন এজাহার পৌছে দিয়ে সিরিভ কপি নিয়ে এসেছে। তবে হরিণাকুন্ডু থানার ওসি কে.এম শওকত হোসেন জানান, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি, তবে দাখিল করলে পাব হয়তো।
