বেগমপুর ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মজিদের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-09-30 ইং
বেগমপুর ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মজিদের ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার হিজলগাড়ী গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা এবং বেগমপুর ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মজিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মজিদ চুয়াডাঙ্গার হিজলগাড়ী গ্রামের মাঝের পাড়ার মৃত সোরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেগমপুর ইউনিয়ন আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, আনসার সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ নিজ বাড়িতে এসে পৌঁছালে পরিবারের সদস্যদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরবতীতে রাত ১০টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)