ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা:
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি সংগঠনের নেতা-কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার একটি উপলক্ষ। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম। এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. ডালিম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব, দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মো. কবির উদ্দিন মোড়ল, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন মাস্টার, সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, প্রভাষক আবুল কালাম, মো. তারিক কাজী ইমরান ও অবসরপ্রাপ্ত আর্মি কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরে কেক কেটে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া মঞ্চের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসমতুল্লাহ।
জীবননগর:
জীবননগর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব শাহজাহান মিয়ার অটো রাইস মিল প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি এস এম শামীম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. আবু জাফর মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি জাহিরুল ইসলাম, শাহীন উদ্দীন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোমিন খান, নিজাম উদ্দীন ও রহমতউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, বাঁকা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও সাবেক মেম্বার আব্দুল মান্নাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।
