চুয়াডাঙ্গায় ইজিবাইক-রিকশা-পাখিভ্যান মালিক-শ্রমিক সমিতির সংবাদ সম্মেলন

বাস মালিক সমিতির বক্তব্যকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে প্রতিবাদ

আপলোড তারিখঃ 2026-09-29 ইং
চুয়াডাঙ্গায় ইজিবাইক-রিকশা-পাখিভ্যান মালিক-শ্রমিক সমিতির সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান মালিক-শ্রমিক সমবায় সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান মালিক-শ্রমিক সমবায় সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আবু সাঈদ সুজন বক্তব্য দেন।


তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘আজ চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই সংবাদ সম্মেলন। এবং উক্ত বক্তব্যের বিরুদ্ধে আমরা চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান মালিক ও শ্রমিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে জেলার শৃঙ্খলা রক্ষার্থে এই প্রতিহিংসামূলক বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’


তিনি আরও বলেন, ‘শান্ত এবং সুশৃঙ্খলিত চুয়াডাঙ্গাকে অশান্ত করার জন্য যে পাঁয়তারা করা হচ্ছে, আমরা চুয়াডাঙ্গার শান্তিপ্রিয় জনগণ হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে তার সম্পূর্ণ দায়ভার জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নকে নিতে হবে। এ ব্যাপারে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’


তিনি জানান, ফ্যাসিস্টের দোসর এবং নিষিদ্ধ ঘোষিত জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপণ মন্ডলের উস্কানিতে জেলা বাস মালিক সমিতি ও জেলা ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির মধ্যে যে উত্তেজনা তৈরি হচ্ছে, তারই প্রেক্ষিতে জেলার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক আবু তালহা, দপ্তর সম্পাদক আতিকুর রহমান বিটুল, প্রচার সম্পাদক জুম্মান আলী, ক্রীড়া সম্পাদক নাইম-উর-রহমান, অফিস বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, লাইন সেক্রেটারি আরিফুজ্জামান, নির্বাহী সদস্য শুকুর আলীসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)