ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা শহরের হাইরোডের বাসিন্দা মরহুর ইছা মোল্লার একমাত্র ছেলে জাকির হোসেন মোল্লা ওরফে সন্টু মোল্লা গতকাল রাত পৌনে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। তার সন্তানেরা সকলেই প্রবাসী। একমাত্র ছেলে ইতালী প্রবাসী। বড় মেয়ে লন্ডন ও ছোট মেয়ে আমেরিকা প্রবাসী। সন্টু মোল্লার মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন ও আলমডাঙ্গা শহরবাসীর মনে গভীর শোকের ছায়া নেমে আসে। আজ বেলা ২টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাঁ ময়দানে তার জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে বলে তার পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন।
