হাটবোয়ালিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিন প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-09-28 ইং
হাটবোয়ালিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝটিকা অভিযান চালিয়ে অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


অভিযান সূত্রে জানা গেছে, হাটবোয়ালিয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মান, মেয়াদ, সঠিক মূল্যতালিকা প্রদর্শন ও পরিবেশগত মান যাচাই করা হয়। পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দৃশ্য পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন তদারকি কর্মকর্তারা।


তদন্তকালে ‘বাবলু বীজ ভান্ডার’ নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ মেলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে ‘জিয়া মিষ্টান্ন ভান্ডার’-এ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই-মিষ্টি সংরক্ষণ এবং পণ্যের গায়ে মূল্য ও মেয়াদের তথ্য না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অনিয়ম ও মূল্যতালিকা না থাকার অপরাধে ‘শাহিবুল মিষ্টান্ন ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান পণ্যের গুণগত মান বজায় রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সাথে সাধারণ ভোক্তাদের অধিকার সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, খাদ্যদ্রব্য ও নিত্যপণ্য ক্রয়ের আগে অবশ্যই উৎপাদন, মেয়াদ ও মূল্যতালিকা যাচাই করা উচিত। অনিয়মের দায়ে আজ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপাসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)