দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2026-09-28 ইং
দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হলেন কামাল উদ্দীন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

জাতীয় দৈনিক বাংলা’র স্টাফ রিপোর্টার হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. কামাল উদ্দীন জোয়ার্দ্দার। দৈনিক বাংলা পত্রিকার মানব সম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক সুশান্ত বসাক স্বাক্ষরিত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন। নিয়োগপত্র অনুযায়ী, তিনি গত ১ জুন ২০২৬ তারিখ থেকে চুয়াডাঙ্গা জেলায় পত্রিকাটির ‘স্টাফ রিপোর্টার’ হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মো. কামাল উদ্দীন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা সদর উপজেলার গুলশান পাড়ার মরহুম সানোয়ার উদ্দীন জোয়ার্দ্দারের সন্তান। সাংবাদিকতা পেশায় তাঁর বস্তুনিষ্ঠতা ও সুনামের স্বীকৃতি স্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করেছে দৈনিক বাংলা কর্তৃপক্ষ। 


এদিকে দৈনিক বাংলার মতো স্বনামধন্য জাতীয় দৈনিকে স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হওয়ায় মো. কামাল উদ্দীন জোয়ার্দ্দারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। অভিনন্দন বার্তায় স্থানীয় সহকর্মী ও সুধীজনেরা আশা প্রকাশ করে বলেন, ‘কামাল উদ্দীন জোয়ার্দ্দারের লেখনীর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার নানাবিধ সম্ভাবনা, সমস্যা, সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের দাবির কথা জাতীয় দরবারে আরও জোরালোভাবে ফুটে উঠবে।’ নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)