দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়

রাতেই জানাজা শেষে দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2026-09-27 ইং
দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায় ছবির ক্যাপশন:


মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মরদেহ চুয়াডাঙ্গায় পৌঁছেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে তার মরদেহ চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার নিজ বাড়িতে নেওয়া হয়।


রাফিদ চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনেমা হল পাড়ার বাসিন্দা মো. মিনারের ছেলে। তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো রাফিদকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।


রোববার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে রাফিদ শাহরিয়ারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।


প্রিয় সহপাঠীর শেষ বিদায়ে অংশ নিতে রাজশাহী থেকে চুয়াডাঙ্গায় ছুটে আসেন রুয়েটের সহপাঠীরা। তাদের উপস্থিতিতে শেষ বিদায়ের মুহূর্তটি আরও ভারী হয়ে ওঠে। মোটরসাইকেল দুর্ঘটনায় মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে তার সহপাঠী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)