কার্পাসডাঙ্গায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-09-27 ইং
কার্পাসডাঙ্গায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মিনহাজ উদ্দীন নামেহ এক মাদ্রাসা ছাত্রকে মারধর ও তার মাকে নিয়ে গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে তারিকুল ইসলাম নামেহ এক মাদ্রাসা শিক্ষককে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রের বাবা সিরাজুল ইসলামের বিরুদ্ধে।  এ ঘটনায় আহত শিক্ষক তারিকুল ইসলামের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। পরে তিনি দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, কার্পাসডাঙ্গা মারকাযুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদ্রাসার ছাত্র মিনহাজ উদ্দীন নির্ধারিত সময়ে মাদ্রাসায় না যাওয়ায় শিক্ষক তারিকুল ইসলাম তাকে শাসন করেন।  এসময় ছাত্রকে মারধর এবং তার মাকে নিয়ে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রের পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষক তারিকুল ইসলামের সঙ্গে মিনহাজ উদ্দীনের বাবা সিরাজুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজুল ইসলাম শিক্ষককে মারধর করলে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলে মাথায় তিনটি সেলাই দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত শিক্ষক তারিকুল ইসলাম বলেন, “ছাত্রকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে তার বাবা আমার ওপর হামলা করেছেন। এতে আমার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনটি সেলাই দিতে হয়েছে।” অন্যদিকে, ছাত্রের পরিবার শিক্ষক কর্তৃক মিনহাজ উদ্দীনকে মারধর ও তার মাকে নিয়ে গালিগালাজের অভিযোগ করেছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)