ছবির ক্যাপশন:
দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় কেরু উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন দর্শনার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির পরিচালক রাব্বিক হাসান। তিনি বক্তব্য দিতে গিয়ে উপস্থিত অভিভাবকদের উদ্দেশে বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে। সন্তানরা ঠিকমতো পড়াশোনা করছে কি না, কোথায় এবং কার সঙ্গে চলাফেরা করছেÑএসব বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। এছাড়া সন্ধ্যার পর সন্তানরা বাইরে থাকছে কি না, সেদিকেও অভিভাবকদের সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্বশীল হয়ে ক্লাস নেওয়ার পাশাপাশি যারা দুর্বল ছাত্র-ছাত্রী রয়েছে, তাদের কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কেরু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন কেরু চিনিকলের কারখানা জিএম সুমন কুমার সাহা।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, স্নেহময় বসাক ও নাইমা আক্তার। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আব্দুর রহিম, মেহুয়া বনানী, সাংবাদিক আরকে লিটন ও ইয়াসির আরাফাত মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল আহমেদ শাওন।
