ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার কুড়–লগাছী গ্রামে কর্মীসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা। গতকাল রৃত ৯টার দিকে তার বাড়ি সংলগ্ন কুড়–লগাছী অফিস চত্বরে দলীয় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়–ন, নতুন নতুন কর্মী তৈরী ও আমাদের দলের একজন জন প্রতিনিধি এবং সেই সাথে তার অনুসারী কোন কোন নেতার অনিয়ম-দূর্নীতি ও অপরাজনীতির কারনে ঝিমিয়ে পড়া এবং হতাশা গ্রস্থ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে নতুন করে উজ্জীবিত করার আহ্বান জানান। তিনি বলেন, আর মাত্র অল্প কিছুদিন পরেই জাতীয় নির্বাচন। তাই এখন আর আমাদের বসে থাকার সময় নেই, গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, মহল্লা ও জনপদে যে যেভাবে পারেন, দ্বিগুন উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে নেমে পড়–ন। ঘরে ঘরে যান, উঠান বৈঠক করুন, প্রয়োজনে বাড়ি বাড়ি যেয়ে সেখানে মা-বোনদের সাথে কথা বলুন। আমাদের সরকারের সাফল্যের সংবাদ তাদেরকে বলুন, আগামী নির্বাচনে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি করুন। আওয়ামী লীগের নেতা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ হোসেন, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান মধূ, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, শাহবুদ্দীন খান, জাফর, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম, আব্দুল কাদের লিটন, রিপন, রঞ্জু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সরফরাজ উদ্দীন, নাটুদহ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন তরফদার, আন্দুল বাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।
