ছবির ক্যাপশন:
নন-ক্যাডারদের ক্যাডারভুক্ত না করার দাবিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ
কলেজ প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অনুসারে জাতীয়করণের জন্য ঘোষিত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে বিধিমালা জারির দাবিতে কর্মবিরতি ও মানবন্ধন কর্মসূচী পালন করেছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকরা। চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রামাণিকের নেতৃত্বে কর্মবিরতি পরবর্তী মানবন্ধন সভায় বক্তব্য রাখেন বিসিএস (শিক্ষা) ক্যাডার জাহাঙ্গীর আলম, জাহিদুল হাসান, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান, মহসিন কবির, রকিবুল ইসলাম, মেহনত সাহা, ফারুক হোসেন, মোমিনুল ইসলাম, মারফত আলী, আজিম উদ্দীন, মৌসুমী খাতুন। এ সময় বক্তারা বলেন, ‘বর্তমান শিক্ষাবান্ধব সরকার সারাদেশের ২৮৩টি কলেজ সরকারীকরণ করেছেন। সেখানে তাদেরকে/নন-ক্যাডারদের ক্যাডারভুক্ত না করার জন্য আমাদের এই সর্বাত্মক কর্মবিরতি। বিসিএস পরিক্ষা না দিয়ে ক্যাডারভুক্ত হতে চাচ্ছে। যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরিক্ষা দিয়ে দীর্ঘদিন ধরে অলস সময় পার করছে। প্রায় তিন বছর কঠোর পরিশ্রম ও কঠিন পরিক্ষার মধ্যদিয়ে তারা ক্যাডারভুক্ত হয়েছে এবং তিন চার লক্ষ ছেলে-মেয়ের মধ্যে এক হাজার বা দুই হাজার ক্যাডার অন্তরভুক্ত হয়। পরিক্ষা না দিয়ে ক্যাডারভুক্ত হবে মূলত এখানেই আমাদের দ্বি-মত। সরকার তাদেরকে যতেষ্ঠ সুযোগ সুবিধা দিক তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তারা ক্যাডারভুক্ত হবে না এটা আমাদের দাবি। জাতীয় শিক্ষা বিধি ২০১০ এবং ক্যাডার কম্পোজিশন রোল ১৯৮০ ক্যাডার নিয়োগ বিধি ১৯৮১ এর মাধ্যমে তাদের জন্য আলাদা বিধি বিধান করে তাদেরকে ক্যাডারভুক্ত নন-ক্যাডার করুক এটা আমাদের প্রাণের দাবি।
