ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ তাজমুন শেখ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্ট তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে সদর উপজেলার সুমিরদিয়া (ঠিকানামোড়) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাজমুন শেখ ওই এলাকার মৃত হাবিবুর রহমান বাবুর ছেলে।
পুলিশ জানায়, এসআই অভিজিৎ সিংহ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাজমুনের বসতবাড়ির উত্তর পাশের একটি কক্ষ থেকে তার হেফাজতে থাকা ৪ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল প্রসিকিউশনে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
