দর্শনায় আনন্দধাম একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তির আসর

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
দর্শনায় আনন্দধাম একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তির আসর ছবির ক্যাপশন:

দর্শনায় আনন্দধাম একাডেমির আয়োজনে সংগীতের অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা অনির্বাণ থিয়েটার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে তারা।


পরে সংগীত বিভাগের শিক্ষার্থীদের মাঝে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শফিকুল ইসলাম তরফদার সাবু ও বিশেষ অতিথি আওয়াল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা অনির্বাণ থিয়েটারের অর্থ সম্পাদক কবিরুল হক লিপু ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন। ফলাফল প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম তরফদার সাবু বলেন, কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘শিশু তুমি দুর্বল নও, তোমাদের মধ্যে রয়েছে অসীম শক্তি।’ শিশুদের সামনে সত্য তুলে ধরতে হবে। সেই সত্যকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। এতে একটি সফল ও মানবিক দেশ গড়ে তোলা সম্ভব হবে।


অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে পূজা, দিয়া, মৌমনি, স্বর্গ, সুসমিতা ও তৃষ্ণা। কবিতা আবৃত্তি করে তাজ, রুহি, নিধি, সুশমিতা, দিয়া, নাফিজ ও আরজা। নৃত্য পরিবেশন করে টুকটুকি, দিয়া, মৌমনি, বারিয়া, তৃষ্ণা, রুহি ও নিধি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ বেতারের শিল্পী মোস্তাক আহমেদ মনা, আব্দুল ওয়াদুদ শাহ কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা ও নৃত্য শিক্ষক রাজ। এছাড়া আবৃত্তি শিক্ষক কবিরুল হক ও স্বপ্না খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)