সরোজগঞ্জে প্রয়াত ড্রাইভারের পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
সরোজগঞ্জে প্রয়াত ড্রাইভারের পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মোটর শ্রমিক সমিতির সদস্য প্রয়াত মোজাম ড্রাইভারের পরিবারের হাতে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। মরহুম মোজাম ড্রাইভার (৪৬) সরোজগঞ্জ-যাদবপুর গ্রামের বাসিন্দা। তিনি হাবিবুল্লাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।


তকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে সরোজগঞ্জ মোটর শ্রমিক সমিতির পক্ষ থেকে মরহুম মোজামের পরিবারের হাতে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মোটর শ্রমিকদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং কোনো সদস্যের মৃত্যুর পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


এসময় সরোজগঞ্জ মোটর শ্রমিক সমিতির সভাপতি সাগর মিয়া, সাধারণ সম্পাদক আশকার আলী, সহ-সাধারণ সম্পাদক আনছার আলী ও আজগার আলী, উপদেষ্টা আবুল হোসেন ও সাত্তার আলী, সাংগঠনিক সম্পাদক মান্নান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)