দামুড়হুদা, কার্পাসডাঙ্গা ও আন্দুলবাড়ীয়ায় পৃথক আয়োজন

একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
দামুড়হুদা, কার্পাসডাঙ্গা ও আন্দুলবাড়ীয়ায় পৃথক আয়োজন ছবির ক্যাপশন:

দামুড়হুদা, কার্পাসডাঙ্গা ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বিভিন্ন কলেজ ও আলিম মাদ্রাসায় একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


দামুড়হুদা:
‘এসো হে নবীন আলোর মিছিলে’ স্লোগান সামনে রেখে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবাগত (উচ্চ মাধ্যমিক ও বিএমটি) একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রথম ক্লাস উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের হল রুমে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এই ক্লাস উদ্বোধন করা হয়।


আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ অধ্যক্ষ রেহেনা কুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। প্রধান অতিথি রফিকুল হাসান তনু বলেন, ক্লাসে ৭৫ ভাগ ছাত্র-ছাত্রীদের উপস্থিত হতে হবে। সেই সাথে শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার গড়ে তুলতে হবে। এই বিষয়টি মনিটরিং করা হবে, যারা কলেজে এসে ক্লাসে উপস্থিত থাকে না তাদের অভিভাবকদের জানানো হবে। ক্লাসে উপস্থিত থাকার জন্য যা যা প্রয়োজন আমরা আলোচনা করবো।


জানা যায়, দামুড়হুদা উপজেলার সদরে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য একাদশ শ্রেণীর প্রথম দিনে এ আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আসাবুল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন, আমিনুর রহমান, মিজানুর রহমান, মরিয়ম খাতুন, নুর কুতুব আলম, প্রভাষক আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন শাহা।
এদিকে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার সময় কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের সভাপতি মো. রফিকুল ইসলাম (তনু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম।


অনুষ্ঠানে বক্তারা বলেন, কলেজ জীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, নৈতিকতা, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



আন্দুলবাড়ীয়া:
উৎসবমুখর পরিবেশে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়।


আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা গভর্নিং বডির (এডহক) কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য ও আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী মোল্লা মো. মনিরুজ্জামান (সুজন)।


কলেজের প্রভাষক-প্রভাষিকাদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষক প্রতিনিধি ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দীন আহমেদ (মিল্টন) এবং পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক জামিল হোসেন। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক।  সময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ও বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম (হাফিজ), নবগঠিত এডহক কমিটির নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও প্রাণিবিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক হাসানুজ্জামান খান (পলাশ)। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক-প্রভাষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রথম বর্ষের নবাগত ও দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির। অনুষ্ঠানের শুরু ও শেষে কলেজের অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির।


এদিকে, জীবননগর উপজেলার এমপিওভুক্ত আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা এডহক কমিটির সভাপতি ডা. মোহা. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল হান্নান, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী অধ্যক্ষ আরিফুজ্জামান (আরিফ) এবং জুনিয়র শিক্ষক নার্গিস আক্তার। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম (লাল্টু)।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামানের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)