ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী পৌরসভায় কনসালটেশন ও ফোকাস গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ¬াই এন্ড স্যানিটেশন প্রজেক্ট (বিএমডবি¬উএসএসপি) ও টিএ কনসালটেন্ট-এর সহযোগিতায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ল্ড ব্যাংকের সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ইয়ামিনুল হোসেন, মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফ্ফার মোল্লা, মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তুষার কান্তি, গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন ও সাইদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর ফিরোজা খাতুন, রংমালা, ও পারভীনা খাতুন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মদন, মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, আছাল উদ্দীন, বাবলু হোসেন, বদরুল আলম বুদু ও এনামুল হক উপিস্থত ছিলেন। পৌরসভার ভারপ্রাপ্ত সচিব শামীম রেজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ও টিএলসিসির সদস্য মতিয়ার রহমান, আ.লীগ নেতা সাইফুল ইসলাম টুটুল, সৈনিকলীগ নেতা শহিদুল ইসলাম ও আক্তারুজ্জামান, ডবি¬উএলসিসি’র সদস্য আসমা খাতুন, সালমা খাতুন, মিরা খাতুন, কাজল রেখা আজিজুলসহ পৌরসভার নাগরিক, টিএলসিসি ও ডবি¬উএলসিসির সদস্যারা উপস্থিত ছিলেন। এ সময় পৌর মেয়র আর্সেনিক মুক্ত নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন।
