আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষণ ও প্রণোদনার চেক বিতরণ

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষণ ও প্রণোদনার চেক বিতরণ ছবির ক্যাপশন:

‘উন্নত পল্লী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো-২য় পর্যায়)-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ এবং কিশোরীদের সঞ্চয় ও সরকারি প্রণোদনার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।


বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরহান উদ্দীন (ঝংকার), শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান (সোনা), সহকারী শিক্ষক সালমা বানু, রাবিয়া খাতুন লিলি, রেবেকা সুলতানসহ বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা, কিশোরী সংঘের সদস্য শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা হাফিজুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)