ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ পলাশ হোসেন ও ঝন্টু হোসেন নামের দু’ভাইকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক পলাশ হোসেন ও ঝন্টু হোসেন সদর উপজেলার দক্ষিন শালিকার ইমাদুল হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ তাদের দু’জনকে আটক করা হয় ।
