কার্পাসডাঙ্গায় জামায়াতের গণসংযোগ ও সদস্য সংগ্রহ

আপলোড তারিখঃ 2026-09-24 ইং
কার্পাসডাঙ্গায় জামায়াতের গণসংযোগ ও সদস্য সংগ্রহ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণসংযোগ কর্মসূচি উপলক্ষে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আহ্বান সংবলিত লিফলেট বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আমির নায়েব আলীর নেতৃত্বে বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আ. গফুর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা আবু সুফিয়ান, কার্পাসডাঙ্গা ইউপি সদস্য জামায়াত নেতা আলমগীর হোসেন, শিক্ষক আ. রহমান, যুব জামায়াত নেতা মেজবাউল হকসহ ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)