সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং

আপলোড তারিখঃ 2017-11-28 ইং
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং ছবির ক্যাপশন:
জীবননগরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং জীবননগর অফিস: জীবননগরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ওউন্নয়ন ভাবনা এসডিজি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে জীবননগর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কেন্দ্রে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, এসডিজি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নমুলক কর্মকান্ড তুলেধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এমআর বাবুসহ আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, দৈনিক সময়ের সমীকরণ’র জীবননগর ব্যুরো জাহিদ বাবু, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার নারায়ণ ভৈৗমিক, দৈনিক পশ্চিম অঞ্চল পত্রিকার মামুন, দৈনিক আকাশ খবর পত্রিকার চঞ্চল, চ্যানেল এস ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদ, বীরদর্পন পত্রিকার নিলুফার ইয়াসমিন রানী, দৈনিক বাংলাদেশ বার্তার জোয়াদ কামাল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)