চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2017-11-28 ইং
চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
জীবননগরে সেকায়েপ প্রকল্পভুক্ত এসিটি শিক্ষকদের জীবননগর অফিস: শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলার সেকায়েপ প্রকল্পভুক্ত এসিটি শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা এসিটি এসোসিয়েশনের আয়োজনে মেইন বাসষ্ট্যান্ড চত্বরে শিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন সেকায়েপ প্রকল্পভুক্ত ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত শ্রেণী শিক্ষক এসিটিগণের চাকরি স্থায়ীকরণের দাবিতে এসিটি জীবননগর উপজেলা এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে একটি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও মানববন্ধন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। এ সময় প্রধান অতিথি শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আকরাম হোসেনসহ আরও বক্তব্য রাখেন শিক্ষক শামসুন্নাহার, শারমিন নাহার, রফিকুল ইসলাম, ইসমাইল, আ. রাজ্জাক প্রমুখ। মানববন্ধন শেষে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা এসিটি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)