আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয়

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয় ছবির ক্যাপশন:

‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়া ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে ৮ দলীয় আন্তঃভিলেজ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।


প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া ফুটবল একাদশ ট্রাইবেকারে ৫-৪ গোলে দরগাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। নির্ধারিত সময়ে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দল ৩-৩ গোলে সমতায় থাকে। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে মিস্ত্রীপাড়া ৫-৪ গোলের ব্যবধানে দরগাপাড়াকে পরাজিত করে।


খেলায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, মোল্লা ফিরতাজ, ইস্রাফিল হোসেন, শাইরুল ও তোতা। এসময় আন্দুলবাড়ীয়া ৮ দলীয় আন্তঃভিলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি ও আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়া ফ্রেন্ডস্ ক্লাবের সদস্য খন্দকার খালিদ হাসান রানা, চঞ্চল, সাজিম, জিতু, বরিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)