জীবননগর ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি

সভাপতি শিপলু ও সম্পাদক কাজল

আপলোড তারিখঃ 2026-09-22 ইং
জীবননগর ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার গঠিত নতুন কমিটিতে কেয়ার সোনো নার্সিং হোম অ্যান্ড অর্থোপেডিক সেন্টারের স্বত্বাধিকারী মো. আনিচুর রহমান শিপলুকে সভাপতি এবং মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম কাজলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজুর রহমান ও মোহাম্মদ আলী। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. বিল্লাল হোসেন ও আব্দুল জব্বারকে। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. সিরাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. শরিফুল ইসলাম। এছাড়া প্রচার সম্পাদক পদে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন (সুমন)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল মান্নান, মো. মিজানুর রহমান, মো. আবু বকর সিদ্দিক, মো. মাহমুদ বিন হেদায়েত সেতু ও মো. আসাদুজ্জামান রিপন।


সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি জীবননগর উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)