কৃষিতে অবদান রাখায় কৃষি ব্যাংকের সম্মাননা পেলেন

আপলোড তারিখঃ 2017-11-28 ইং
কৃষিতে অবদান রাখায় কৃষি ব্যাংকের সম্মাননা পেলেন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা দোলাতদিয়াড়ের ‘মা এগ্রো ভার্মি কম্পোস্ট’র পরিচালক মাফুজ বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার মো. মফিজুর রহমান মাফুজ। দেশের কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে মুক্ত করা এবং নিজে স্বাবলম্বী হওয়ায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়েছে। গত রবিবার বিকালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সম্মেলনে মাফুজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। বাংলাদেশ কৃষি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার মো. মতিয়ার রহমান জানান, মাফুজ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। প্রকল্পটি আমরা সরেজমিনে দেখে তাকে স্বল্প সুদে ঋণ প্রদান করি। এবং সে সফল হয়। পরে তাকে কৃষি ব্যাংকের পক্ষে চেয়ারম্যান স্যার সম্মাননা প্রদান করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুল হক জানান, ‘ইতিপূর্বে আমরা মাফুজের সফলতার খবর সংবাদপত্রে দেখি। সম্প্রতি ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ এ অঞ্চলের কৃষিতে অবদানের জন্য সম্মাননা প্রদানের বিষয়টি নিশ্চিত করলে আমরা মাফুজের ভার্মি কম্পোস্টের প্রকল্পটি সরেজমিনে দেখতে যাই। পরে কর্তৃপক্ষকে লিখিতভাবে মাফুজের সফলতার বিষয়টি জানালে কর্তৃপক্ষ তাঁকে সম্মাননার জন্য মনোনীত করে এবং স্বল্প সুদে তাঁকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নেয়।’ চুয়াডাঙ্গার ‘মা এগ্রো ভার্মি কম্পোস্ট’র স্বত্ত্বাধিকারী মো. মফিজুর রহমান মাফুজ বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলামের পরামর্শে ২০০৭ সালের শুরুতে ভার্মি কম্পোস্ট উৎপাদনের কাজ শুরু করি।’ তিনি বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ ইতিপূর্বে তিনি বঙ্গবীর ওসমানী পদকে ভূষিত হয়েছেন। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)