দামুড়হুদা ও সরোজগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-09-21 ইং
দামুড়হুদা ও সরোজগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আটক সম্রাট দর্শনা থানার দোস্ত গ্রামের আরিফ হোসেনের ছেলে।


পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা থানাধীন বড় দুধপাতিলা গ্রামে জনৈক আজিজুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই মিজানূর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সম্রাটকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কিরণগাছি গ্রামের এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছানোয়ার হোসনে  (৩৭) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। এসময় তাঁর কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট।


পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিরণ গাছি এলাকায় বলগাছি গ্রামে শামসুলের  চায়ের দোকানের সামনে পাকা সড়কের পাশ থেকে  ছানোয়ার হোসনে  আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেপ্তার ছানোয়ার হোনেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামে টগর মন্ডল ছেলে।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মারুফ রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলার সর্বত্র নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহফুজুর রহমান নওশাদ বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক বিক্রি, সরবরাহ কিংবা বহনের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


পুলিশ জানায়, গ্রেপ্তার ছানোয়ার হোসনে বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে তাঁকে ১ বছরের  বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)