চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় বিষপানে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-09-21 ইং
চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় বিষপানে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নে ছোটশলুয়া পশ্চিমপাড়ায় পিতার ওপর অভিমান করে বিষপানে আশরাফুল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশরাফুল ছোটশলুয়া পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে পিতার ওপর অভিমান করে আশরাফুল বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রোববার বেলা দুইটার দিকে ছোটশলুয়া কবরস্থানে আশরাফুলের দাফন সম্পন্ন হয়েছে। তবে বিষপানের প্রকৃত কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)