শীতে ডিসেম্বরে ৬, জানুয়ারিতে ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

আপলোড তারিখঃ 2017-11-28 ইং
শীতে ডিসেম্বরে ৬, জানুয়ারিতে ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: চলছে মধ্য অগ্রহায়ণ, তাই শীতকাল (পৌষ-মাঘ) দোরগোড়ায়। শহুরে দূষণে শীতের আমেজ তেমন না পড়লেও গ্রামাঞ্চলে শুরু হয়েছে লেপের ব্যবহার। আবহাওয়াবিদরা বলছেন, এবার শীতকালে তাপমাত্রা কমে নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। এক্ষেত্রে পৌষে ৬ ডিগ্রি (ডিসেম্বর), আর মাঘে (জানুয়ারি) আরো কমে ৪ ডিগ্রিত নামবে তাপমাত্রা। চলতি মৌসুমের মধ্য ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে শেষ হবে শীতকাল। আর এ সময়ের মধ্যেই সর্বোচ্চ চারটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ এবং একটি তীব্র শৈত প্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ’র তৈরি প্রতিবেদনে বলা হয়েছে- ডিসেম্বরে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাবে। এ মাসের শেষ দিকে (পৌষের প্রথমার্ধে) দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি থেকে দু’টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ সময় রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘনা কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)