দামুড়হুদায় অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে ইউএনও

আপলোড তারিখঃ 2026-09-20 ইং
দামুড়হুদায় অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে ইউএনও ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার তারণিপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো সোনাজুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা ও দুই বস্তা শুকনো খাবার তুলে দিয়েছেন। গত শুত্রবার দিবাগত রাত ২টার দিকে তারণিপুর গ্রামের আব্দুল ওদুদের ছেলে এবং নিউ শেখ ভাটার নাইটগার্ড সোনাজুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, খাদ্যশস্য, পরিধেয় কাপড়, লেপ-তোশকসহ প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাজুল ইসলাম প্রতিরাতের মতো ইটভাটায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রাণের ভয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও আগুনের তীব্রতায় ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।


আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে সোনাজুলের পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, মজুত খাদ্যশস্য, পরিধেয় বস্ত্র ও লেপ-তোশকসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ফলে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।


গতকাল শনিবার সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, দুই বস্তা শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এসময় ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত আবেদন করার পরামর্শ দেন। 


প্রশাসনের তাৎক্ষণিক সহায়তায় সোনাজুলের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)