জীবননগর সীমান্তে ৮৪ বোতল সিরাপসহ নারী আটক

আপলোড তারিখঃ 2026-09-20 ইং
জীবননগর সীমান্তে ৮৪ বোতল সিরাপসহ নারী আটক ছবির ক্যাপশন:

জীবননগরে ৮৪ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ জোসনা বেগম (৫৬) নামের এক নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৬৮/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর সোনালীপাড়া গ্রামের পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় জোসনা বেগমকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ভারতীয় ৮৪ বোতল এস্কার্ফ সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক জোসনা বেগম মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী মুন্সীপাড়া গ্রামের রওশন মুন্সীর মেয়ে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, আটক মাদকদ্রব্য ও আসামিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)