নিখোঁজের ৯ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-09-20 ইং
নিখোঁজের ৯ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভেসে আসা মাইজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মৃত মাইজ উদ্দিন লালবাগ থানার রসুল বাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছেন, ঢাকার রসুল বাগ এলাকার একটি জুতা তৈরির কারখানায় ৮ থেকে ৯ বছর ধরে কাজ করছিলেন তিনি। এরপর গেল ৯ দিন ধরে মাইজ উদ্দিন নিখোঁজ থাকে। পরে গতকাল শনিবার সকালের দিকে তাঁর মরদেহ মাথাভাঙ্গা নদীতে ভেসে আসে। তবে লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, নিহতের পরিবারের যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)