নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আটক

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে ২ হাজার ৬৫০টি ইয়াবাসহ কার্যক্রম

আপলোড তারিখঃ 2026-09-20 ইং
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে (৪৫)  আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
গতকাল শনিবার রাত ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ভাই ভাই হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামি পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-২৪১০) বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ওই বাসের যাত্রী দেলোয়ার হোসেনের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা লাল রঙের সিনথেটিকের ব্যাগ থেকে ২ হাজার ৬৫০টি অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মামলা রুজু হওয়ার পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)