চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

দোকান মালিকেরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ

আপলোড তারিখঃ 2026-09-20 ইং
চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় জেলা দোকান মালিক সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন দোকান মালিক সমিতির নির্বাচন কমিশনার এ্যাড. আ.স.ম আব্দুর রউফ। এসময় তিনি দোকান মালিক সমিতির ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের শপথ পাঠ করান। এরপর শুরু হয় দোকান মালিক সমিতির কার্যক্রম ও জেলার দোকান মালিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির দপ্তর সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, দোকান মালিকরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ব্যবসার পরিবেশ সুন্দর ও নিরাপদ থাকলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।  বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতাদের সঙ্গে ভালো আচরণ, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষাসহ এসব বিষয়ে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চুয়াডাঙ্গার ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে জেলার উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তাদের যৌক্তিক সমস্যা ও দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সবাইকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে জেলার ব্যবসা-বাণিজ্যকে আরও এগিয়ে নিতে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন, জেলা দোকান মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জজ কোর্টের পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর কাদের জগলু, সহসভাপতি সাহাবুদ্দিন মল্লিক, শামসুজ্জোমান খোকন, মশিউর রহমান, নাজিম উদ্দীন, নাসির আহাদ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক রিন্টু মহলদার, সহ সাধারণ সম্পাদক জাকির হাসান টুটুল, গোলাম সরোয়ার নাবিস্কো, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলার অন্যান্য ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)