ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ৬১ বোতল ভারতীয় মদ ও ২৯৬ পিস ভায়াগ্রা জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ২টা ১৫ মিনিটের দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/৭২-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. সোহরাব হোসেনের কলাবাগানের পাশ থেকে নায়েব সুবেদার মো. আবু বকরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ ও ২৯৬ পিস ভায়াগ্রা জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৩টা ৪০ মিনিটের দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৭৩/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া মাঠের সুজনের হলুদক্ষেতের মধ্য থেকে নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
