চুয়াডাঙ্গার হাতিকাটায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক পলাতক

আপলোড তারিখঃ 2026-09-18 ইং
চুয়াডাঙ্গার হাতিকাটায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক পলাতক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার হাতিকাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা মেয়ের বাড়িতে বেড়াতে আসার পথে হাতিকাটা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও মাইক্রোবাসটি শনাক্তের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)