মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2026-09-18 ইং
মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

দর্শনার ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, ‘আমি মনে করি, দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী শিশু। তাই কোনোভাবেই তাদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনার সন্তানের গতিবিধি লক্ষ্য করুন। কখন, কার সঙ্গে, কোথায় মিশছে, নিয়মিত স্কুলে যাচ্ছে কি না এবং পড়ালেখা ঠিকঠাক করছে কি না- এসব বিষয়ে খোঁজ রাখুন। এ বিষয়ে জানতে শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়ন সম্ভব।’


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মশিউর রহমান বলেন, ‘প্রতিযোগিতা নয়, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন আপনার সন্তানকে। সুশিক্ষায় শিক্ষিত হলে যেমন গড়ে উঠবে মানুষের মতো মানুষ, তেমনি নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও হবে সহজ। আপনার সন্তানের লেখাপড়ার সার্বিক খোঁজখবর নিন। প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে পরামর্শ করুন।’


সমাবেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, এডহক কমিটির সদস্য মোরশেদুর রহমান লিংকন, শিক্ষক হুমায়ুন কবীর রানা ও আবুল কাশেম মিল্টনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক হুমায়ুন কবীর রানা ও আবুল কাশেম মিল্টন।


এসময় সহকারী শিক্ষক সৈয়দা শামীম আরা, হাবিবা ইয়াসমিন, ফারজানা, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের, আব্দুল খালেক, আশরাফুল আলম, হাফিজুর রহমান, আরিফা সুলতানা, আবুল কালাম আজাদ, সুজন মিয়া, শামসুননাহার, আরাফাত হোসেন, শামীম হোসেন, সুমন মিয়া, উম্মে হাবীবা মায়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)