মুজিবনগরে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-09-18 ইং
মুজিবনগরে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলার অন্যতম বৃহৎ ফুটবল আয়োজন ‘৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (সিজন-২)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ‘বসুন্ধরা ফার্নিচার গ্যালারী’-এর বিশেষ পরিবেশনায় এবং ভবেরপাড়া গ্রামবাসী ও ‘জুলাই যুব উন্নয়ন ও মানব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। টুর্নামেন্টের প্রধান তত্ত্বাবধানে রয়েছেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। সার্বিক আয়োজনে সহযোগিতা করছেন ভবেরপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা।


৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্সসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুজিবনগর প্রেসক্লাব। উদ্বোধন ম্যাচ হরিরামপুর একাদশ দুই গোলে বাগেরহাট একাদশকে পরাজিত করেন, বাগেরহাট একাদশ এক গোলে সমতা ফেরানোর চেষ্টা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)