কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2026-09-18 ইং
কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে এলাকার শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকের এ বিশেষ আয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার বর্তমান মান, অগ্রগতি এবং তাদের সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করাই এ সমাবেশের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সমাবেশে অভিভাবকরাও তাদের সন্তানদের পড়াশোনা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। সমাবেশে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)