ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ২ পিস ইয়াবাসহ জুয়েল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বড় বোয়ালিয়া মিল বাজার এলাকায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের নিয়মিত চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন হিসেবে জুয়েল হোসেনকে থামিয়ে দেহ তল্লাশি করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
নিয়মিত চেকপোস্ট অভিযান পরিচালনা করেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সরদার হাছিবুর রহমান ও এএসআই সানোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তার জুয়েল হোসেন গাংনী উপজেলার কোদাকাটি পূর্বপাড়ার আব্দুল মালেকের ছেলে। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
