ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। গ্রেপ্তাররা হলেন- নতুন ভান্ডারদহ গ্রামের সলিমুদ্দিনের ছেলে তুহিন হোসেন (৩০) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে চঞ্চল হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নতুন ভান্ডারদহ গ্রামের পাকা সড়কের পাশে অভিযান চালায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহফুজুর রহমান নওশাদ। তাঁর সঙ্গে ছিলেন এএসআই সদরুল আলম, এসআই ওহিদুল ইসলামসহ পুলিশের একটি দল। পরে গ্রেপ্তার দুই যুবক ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
