আলমডাঙ্গায় সাপের কামড়ে একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-09-17 ইং
আলমডাঙ্গায় সাপের কামড়ে একজনের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে পাশর্^বর্তী মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের শফি মন্ডল। এসময় পথিমধ্যে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পূর্বেই  নিহত হয়। শফি মন্ডল উপজেলার খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।  আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)