ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী আবু সাইদ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-09-17 ইং
ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী আবু সাইদ গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে দেশীয় তৈরি অগ্নেয়াস্ত্রসহ হরিণাকুণ্ডু এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর মূলহোতা আবু সাইদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তার হেফাজত থেকে একটি ‘ওয়ান শুটার গান’ জব্দ করে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ঝিনাইদহ সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সাইদ হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। তিনি এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঝিনাইদহ সদর উপজেলার মহিষকুণ্ডু মাঠপাড়ায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে বসবাস করছিলেন।


ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহিষকুণ্ডু এলাকায় এক চিহ্নিত সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল মঙ্গলবার গভীর রাতে ওই ভাড়া বাড়িতে অভিযান চালায়। স্থানটি ঘেরাও করে তল্লাশি চালানোর একপর্যায়ে আবু সাইদের কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং তা আলামত হিসেবে জব্দ করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারকৃত আবু সাইদ এলাকার একজন দুর্বৃত্ত ও পরিচিত সন্ত্রাসী। হরিণাকুণ্ডু অঞ্চলে সে নিজস্ব বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপরাধ চেইন নিয়ন্ত্রণ করত। পুলিশের রেকর্ডে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও একাধিক অস্ত্র মামলাসহ বিভিন্ন গুরুতর অপরাধের তথ্য রয়েছে। তার হেফাজত থেকে ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।’


তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেপ্তারকৃত আবু সাইদের বিরুদ্ধে বুধবার (১৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)